ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২১, ২০২৬, ০৮:৪৪ পিএম হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৫ জনে।

 

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

 

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনে।

 

একই সময়ে নতুন করে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২১২ জনে।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৫ হাজার ১১০ জন।

 

এ সময় হাম উপসর্গে মোট ১ হাজার ১০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে গত ২৪ ঘণ্টায়।

 

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

Side banner