প্রবাসে মৃত্যুর মিছিল, এক বছরে দেশে ফিরেছে হাজারো মরদেহ
জীবিকার তাগিদে প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের অনেকেই আর জীবিত হয়ে ফিরতে পারেন না। বিদেশের মাটিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনা, স্ট্রোক, হৃদ্রোগ, কর্মক্ষেত্রে দুর্ঘটনাসহ নানা কারণে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা। দেশে ফিরছে একের পর এক মরদেহ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান