স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৭৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিভিই প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে টলেডো প্রদেশের উরদা ও লস ইয়েবেনেস এলাকার মধ্যবর্তী রেলপথে এ দুর্ঘটনা