ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্ট ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১২ পিএম লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার-এ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎রোববার দুপুরে পরিচালিত অভিযানে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মশা-পোকা থাকা, হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। এ সময় অভিযানে সহযোগিতা করে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ-এর একটি চৌকস টিম।

‎লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল হোসেন জানায়, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর