ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে

যুক্তরাষ্ট্রের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:৪৭ এএম যুক্তরাষ্ট্রের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পথে তিনি কাতারে যাত্রাবিরতি করবেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর এমন এক সময়ে হচ্ছে, যখন তেহরান-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ও অচলাবস্থা অব্যাহত রয়েছে। একই সময়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাতও আরও বিস্তৃত হয়েছে।

 

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কে যাওয়ার পথে আরাঘচি কাতারে থামবেন। তবে কাতারে তার সফরের বিস্তারিত কর্মসূচি বা সেখানে কারও সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শীর্ষ কূটনীতিকরা অংশ নিয়ে থাকেন। এবারের অধিবেশনে ইরানের পক্ষ থেকে আরাকচির অংশগ্রহণ দেশটির কূটনৈতিক অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর