সাভারে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।
জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে, একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে বাসের কিছু অংশ পুড়ে ছাঁই হয়ে যায়।








































আপনার মতামত লিখুন :