ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ, ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০২:২৭ পিএম চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ, ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই

চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নেওয়ার পর নতুন বাজার পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা হয়েছেন এক এসআই। মামুন উর রশিদ নামে এসআইকে কর্মস্থল বা বাসায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়েছে।

 

এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ বলেন, পুলিশ সুপারের নির্দেশে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে বুধবার রাতে চাঁদপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইদিন ধরে এসআই মামুনের খোঁজ মিলছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Side banner