শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। সে লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সারাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ কোটি ১২ লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার। পুষ্টি ঘাটতি পূরণে মিড ডে মিল দেয়া হচ্ছে।
২০২৮ সালের মধ্যে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম তৈরির বিষয়েও জোর দেন শিক্ষামন্ত্রী।







































আপনার মতামত লিখুন :