যেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যাত্রা শুরু হয়েছিল, সেই লক্ষ্য অর্জন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, বিসিক শিল্প নগরীর লক্ষ্য অর্জন ও দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জন করা চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের চামড়া শিল্প বিশ্বজুড়ে সমাদৃত ও একইসাথে বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখছে। এই শিল্পের উৎকর্ষতার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, সংশ্লিষ্টদের প্রতি সেই নির্দেশনাও দেন।
বাংলাদেশের চামড়া বিশ্ববাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন, তাই এই শিল্পের পিছিয়ে থাকার সুযোগ নেই। সরকার এই সুযোগ হারাতে চায় না বলেই চামড়া শিল্পের উন্নয়নে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চামড়া শিল্পকে এগিয়ে নিতে পরিবেশের কোনো ক্ষতি না করে সামনে এগিয়ে নিতে হবে। বিসিকের মাধ্যমে দেশের সব শিল্পকে এগিয়ে নিতে হবে এবং পড়ে থাকা জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।







































আপনার মতামত লিখুন :