দুর্নীতির বিরুদ্ধে লড়াই:
সরকারের প্রতিশ্রুতি থেকে আশার আলো
পুরানো প্রবাদ- অভাবে স্বভাব নষ্ট। এখানে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝানো হয়েছে। অভাবের তীব্র তাড়নায় মানুষ তার বিবেক হারিয়ে অপকর্মে লিপ্ত হতেও পারে। কিন্তু শুধু অভাবের কারণেই নয়, স্বভাব ও লোভেও মানুষ দুর্নীতি নামক স্বভাবগত অনিয়মে জড়িয়ে পড়ে। অর্থ-বিত্ত-বৈভবে কোনো মতেই পিছিয়ে না পড়ার চিন্তা এখন সমাজের বহুজনের মগজে স্থান