ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১৩১৫

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২৯, ২০২৬, ০৪:১৫ পিএম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১৩১৫

দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

 

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৪। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

 

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ এক হাজার ৪৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর