ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাটোরে গুরুদাসপুরে একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ভোরের মালঞ্চ অক্টোবর ২৮, ২০২৬, ১২:৫২ পিএম নাটোরে গুরুদাসপুরে একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘রাশ মেগা মল’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত মেগা মলটিতে এ ঘটনা ঘটে।

 

শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল হোসাইনের দাবি, হামলায় প্রতিষ্ঠানটির প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্নভাবে তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল।

 

তার অভিযোগ, এরই ধারাবাহিকতায় গতরাতে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে মেগা মলটিতে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুরের পাশাপাশি মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

 

এদিকে, খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনার পর থেকে ওই শপিং মল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Side banner