ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পেন্টাগনের এক হিসাবের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত জুলাইয়ে, মার্কিন প্রতিরক্ষা দফতরের দেওয়া হিসাবের তুলনায় বর্তমান ব্যয় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।
পেন্টাগনের এই হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রতিরক্ষা দফতর।
আগামী ৩ নভেম্বরের, মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে চাপে রয়েছে রিপাবলিকান পার্টি।
এই নির্বাচনের মাধ্যমে, আগামী দুই বছরের জন্য, কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা না পাওয়ায় এর রাজনৈতিক পরিণতি নিয়ে উদ্বিগ্ন দলটির নেতারা।
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধিতেও প্রভাব ফেলেছে এই যুদ্ধ। এতে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের হারেও নেতিবাচক প্রভাব পড়েছে।
বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট: উভয় কক্ষেই সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা।











-20261022053124.jpg)


















-20261022053124.jpg)






আপনার মতামত লিখুন :