সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন সরকারি কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করেছে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বুধবার (১৪ অক্টোবর) জারি করা নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের নিতে হবে বিশেষ অনুমতি। একই সাথে, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের আশঙ্কার কথাও জানিয়েছে দূতাবাস। এছাড়া, ইয়েমেন সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সৌদি আরবের আরও কয়েকটি এলাকায় ভ্রমণ করতে হলেও বিশেষ অনুমতি নিতে হবে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।
-20261015054615.jpg)







































আপনার মতামত লিখুন :