আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থা ‘আরটি’ (RT News)–এর আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক উদ্যোগ ‘আরটি একাডেমি’ আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন তরুণ সাংবাদিক মুকিতুর রহমান। দক্ষিণ এশিয়ার নির্বাচিত উদীয়মান গণমাধ্যমকর্মীদের মধ্য থেকে নিবিড় যাচাই-বাছাইয়ের পর তাঁকে “সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল জার্নালিজম (২০২৬)” প্রোগ্রামের জন্য চূড়ান্ত করা হয়েছে।
এই প্রোগ্রামের আওতায় মনোনীত সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা (Investigative Journalism), আধুনিক মিডিয়া দক্ষতা এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতি বিশ্লেষণ বিষয়ক মাসব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি কাজ করার ও বৈশ্বিক মানদণ্ডে রিপোর্ট তৈরির সুযোগ তৈরি হবে।
মুকিতুর রহমান বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অনলাইন বিভাগে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘দৈনিক ভোরের মালঞ্চ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন। নিজ জেলা লক্ষ্মীপুর থেকে স্থানীয় সাংবাদিকতার মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু হয়। এর আগে তিনি একাধিক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকেও অভিজ্ঞতা অর্জন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে এ অনন্য সুযোগ প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে মুকিতুর রহমান বলেন, “আরটি একাডেমির সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল জার্নালিজম প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়া আমার জন্য বড় একটি অনুপ্রেরণা। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে বৈশ্বিক মানের অনুসন্ধানী সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি, সে জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।”
































-20261007102540.jpg)







আপনার মতামত লিখুন :