ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ২৪, ২০২৬, ০৪:২৭ পিএম ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে তিনদিন এই সংলাপ অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হয়েছে, তাদের পাশাপাশি নতুন নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর এই তিন দিন মোট ৫৫ টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

 

এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

 

উল্লেখ্য, পাঁচ ধাপে দেশের ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ২০২৭ সালে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

Side banner