ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ২৪, ২০২৬, ০৪:২০ পিএম একদিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

 

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৪২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

Side banner