বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম।
সংগঠনটির বর্তমান সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিটিএমএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে সংগঠনটির সহসভাপতি মো. শামীম ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।








































আপনার মতামত লিখুন :