পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) উত্তর-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটে। দুই পুলিশ কর্মকর্তা পোলিও টিকাদানকারীদের পাহারারত দায়িত্বে নিয়োজিত ছিলেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুইজন পুলিশ সদস্যকে সন্দেহভাজন জঙ্গিরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। টিকাদানকারীদের লক্ষ্য করে চালানো একই ধরনের ধারাবাহিক ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এমন এক সময়ে এই হামলাটি ঘটল, যখন রোববার দক্ষিণ পাকিস্তানজুড়ে দেশজুড়ে ৯৭টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার প্রায় ২ কোটি ৪০ লক্ষ শিশুকে লক্ষ্য করে নতুন করে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
পুলিশ জানায়, নিহত কর্মকর্তারা একটি পোলিও টিকাদান দলে যোগ দিতে যাওয়ার পথে হামলার শিকার হন।
এদিকে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে, নিরাপত্তা বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত জঙ্গিদের সন্দেহ করছে, যারা দীর্ঘদিন ধরে টিকাদান দলগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। পাকিস্তান ও আফগানিস্তানই একমাত্র দুটি দেশ যেখানে পোলিও এখনও স্থানীয়ভাবে বিদ্যমান।








































আপনার মতামত লিখুন :