কলম্বিয়ায় সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় দুই মাসের নবজাতকসহ নিহত হয়েছে অন্তত চারজন।
রোববার (১ নভেম্বর) রাতে দেশটির তোলিমা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর প্লানাদাসে একটি সামরিক ঘাঁটির কাছে ঘটে এ ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপির।
কর্তৃপক্ষ জানিয়েছে– প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি ডাম্প ট্রাক সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরিত হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আবাসিক ভবন ও স্থানীয় একটি হাসপাতাল।
হাসপাতালের প্রায় ৮০ শতাংশ ধ্বংস হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় চিকিৎসাসেবা। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।
এদিকে, গত কয়েক দিনে কলম্বিয়ার আরও তিনটি এলাকায় হয়েছে বিস্ফোরণের ঘটনা। চলছে তদন্ত।








































আপনার মতামত লিখুন :