ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২৮, ২০২৬, ০৪:০৪ পিএম আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের অভিযোগ ওঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।

 

বুধবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে বৈঠক করছিলেন। এ সময় ৮-৯ জন সেখানে প্রবেশ করে তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে মারধর শুরু করেন।

 

কাজী আহমেদ জাকি বলেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছে।

 

এ ঘটনার তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা। একই সাথে, দোষী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবিও তোলেন তারা।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর