আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং অর্জন করেছেন এই টাইগার পেসার।
আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের টপ অর্ডারে আঘাত হেনে শুরুতেই তুলে নেন তিনটি উইকেট। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে তাসকিনের।
এদিকে, দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। ৫৮৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন বাঁহাতি এই পেসার। তবে একই ম্যাচে ৯ ওভারে ৬৬ রান দিয়ে একটি উইকেট পাওয়া রিশাদ হোসেনের অবনতি হয়েছে। ছয় ধাপ পিছিয়ে এখন ৮৪ নম্বরে রয়েছেন তিনি।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষস্থানে যথারীতি আফগান স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আট ওভারে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। দারুণ বোলিংয়ের ফল মিলেছে, রশিদের রেটিং পয়েন্ট ২৮ বেড়ে এখন হয়েছে ৭৪২। রেটিং পয়েন্টে তার ধারেকাছে কেউ নেই।
অন্যদিকে, ব্যাটারদের তালিকায়ও সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১ নম্বরে রয়েছেন তিনি।












-6ad6369fd5615-20261019154731.jpg)














-20261015054615.jpg)










-6ad6369fd5615-20261019154731.jpg)

আপনার মতামত লিখুন :