আর্জেন্টিনার হয়ে যে ইতিহাস তুমি রচনা করেছো, তা চিরকাল থাকবে, তোমার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা— লিওনেল মেসির বিদায়ে এমন আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানো রোনালদোর। অবসর পরবর্তী ভাবনা নিয়ে মেসির দেয়া ইনস্টাগ্রাম বার্তায় কমেন্ট করে এ কথা জানান সিআরসেভেন।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একসময় দু'জনে সমানে সমান থাকলেও শেষের যাত্রায় ঠিক বিপরীত অবস্থানে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের বর্তমান দুই সেরা তারকা। রাজসিক বিদায়ে লিওনেল মেসি যেখানে খেললেন আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ। সেখানে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুধু তাই নয় ১৭৪০ শব্দের দীর্ঘ পোস্টে তার প্রতি হওয়া অন্যায়ের ব্যাখ্যা রোনালদো দিলেন ঠিক মেসির বিদায়ী ম্যাচের দিনে। তবে তাতে ফোকাস সরেনি এতটুকুও। ৮৫ হাজার দর্শকের সামনে স্বরণীয় ও আবেগি বিদায়ে নিজে যেমন কেঁদেছেন তেমনি ভক্তদের কাঁদিয়েছেন এলএমটেন। মাঠে আবেগঘন বার্তা দেয়ার পর নিজের ইন্সটাগ্রামে অবসর পরবর্তী জীবন নিয়ে পোস্ট দেন মেসি। আর সেই পোস্টে কমেন্ট করে সময়ের সেরা প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানান পর্তুগিজ অধিনায়ক।
ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, 'লিও, তোমার দেশের হয়ে এত বছর লড়াই করার পর, তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার সাথে তুমি যা অর্জন করেছ তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। একটা আলিঙ্গন'।
এদিকে, মাঠের বিদায়ে প্রয়াত ম্যারাডোনাকে স্বরণ করতে ভুলে গিয়েছিলেন ফুটবল জাদুকর মেসি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ঠিকই স্বদেশী মহাতারকাকে স্বরণ করেছেন পরম শ্রদ্ধায়।
মেসি লেখেন, 'আমি দিয়েগো ম্যারাডোনাকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দিয়েছিলেন এবং যেমনটা আমি সবসময় বলে থাকি, আমি জানি তিনি আমাদের সাথে থেকে এবং স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছিলেন।'
দীর্ঘ ক্যারিয়ারে পরিবার, সতীর্থ, বন্ধুদের অবদান যেমন স্বরণ করেছেন তেমনি কৃতজ্ঞতা জানিয়েছেন বার্সেলোনাসহ সব ক্লাবের প্রতি। বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানেন লিও।








-20261007102540.jpg)































আপনার মতামত লিখুন :