ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
বিলিয়ন ডলার পাচার করে

সুইস নাগরিকের বাংলাদেশে বিনিয়োগ, তথ্য চায় আমিরাত

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৭, ২০২৬, ০১:৫৭ পিএম সুইস নাগরিকের বাংলাদেশে বিনিয়োগ, তথ্য চায় আমিরাত

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন ডলারের বেশি পাচার করে বাংলাদেশে বিনিয়োগ করা সুইস নাগরিকের মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে তথ্য চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

 

বুধবার (৭ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।

 

সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এসব বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও মতবিনিময় হয়।

Side banner