ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ী‌ জেলা বিএন‌পির কার্যালয়ে অগ্নিকাণ্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ০৩:১১ পিএম রাজবাড়ী‌ জেলা বিএন‌পির কার্যালয়ে অগ্নিকাণ্ড

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুনে পুড়েছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব‌্যানার ও লাইট এবং ক্ষ‌তিগ্রস্থ হ‌য়েছে কার্যালয়ের কলাপসিবল গেট।

 

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

 

এদিকে, সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন রাজবাড়ি সদর থানার পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় ‌জেলা বিএন‌পির নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন, ফ‌্যা‌সিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা পূর্ব প‌রিক‌ল্পিত ভা‌বে রাজবাড়ী সহ সারা‌দে‌শে অ‌স্থি‌তিশীল প‌রিবেশ কর‌তে এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। তারা মাদক বেচা-‌কেনা, সেবন ও অস্ত্র পাচারের সা‌থে জ‌রিত। তাদের বিরু‌দ্ধে একা‌ধিক মামলা থাকার পরও বুক ফু‌লি‌য়ে ঘু‌রে বেড়া‌চ্ছে। 

 

তারা আরও বলেন, এদের আগামী ৪৮ ঘন্টার ম‌ধ্যে চি‌হ্নিত ও গ্রেফতার ক‌রে আইনের আওতায় আন‌তে হ‌বে। সেই সা‌থে তারাও এ ঘটনায় দ‌লের পক্ষ থে‌কে তদন্ত করার পাশাপাশি মামলা কর‌বেন।

 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) উত্তম কুমার ঘোষ ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছে। প্রাথমিকভাবে ম‌নে হ‌চ্ছে কে‌রো‌সিন দি‌য়ে আগুন লাগা‌নো হ‌য়েছিল। পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। ঘটনার সাথে জড়িত যারাই থাকুক না কেন সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।

Side banner