ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রস্তুত কলকাতা, প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত-ব্রাজিল

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ০৬:৩৪ পিএম প্রস্তুত কলকাতা, প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত-ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্ট লেক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলোত্তির দল।

 

মূলত, বিশ্বকাপের পর নতুন করে দল পুনর্গঠনের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচের পর এবার ভারতের মুখোমুখি হবে তারা।

 

 

গত শুক্রবার ভারতে এসে প্রথম অনুশীলন সেশন করেছে মারকিনিয়োসের দল। দুই দলের শক্তিমত্তায় বিশাল ফারাক থাকলেও, ম্যাচের আগে কোচ বলছেন ভারতকে হালকা ভাবে নিবে না ব্রাজিল।

 

এই ম্যাচে ইনজুরির কারণে রাফিনিয়াকে পাবে না সেলেসাওরা। ব্রাজিল ম্যাচে নামার আগে ভালো খেলার ব্যাপারে আশাবাদী ভারত। সবশেষ ম্যাচে পানামাকে রুখে দিয়েছে খলিল আহমেদের দল।

Side banner