ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১, ২০২৬, ০১:১৮ পিএম ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এরইমধ্যে টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হেরে (মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই তাদের জন্য ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার।

তবে এই ম্যাচটিও বিশেষ গুরুত্ব দিয়ে খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান হামজা-শমিত, জামালরা।

একইদিন অপর ম্যাচে সি জালাক হারুপাত স্টেডিয়ামে মালয়েশিয়া ও সিঙ্গাপুর পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

Side banner