ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন রোনালদো, তবে কি শেষের শুরু?

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১, ২০২৬, ০১:২০ পিএম জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন রোনালদো, তবে কি শেষের শুরু?

জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোচ ও ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

জাতীয় দল ছাড়ার কারণ সময়মতো জানাবেন বলেও জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামাননি পর্তুগালের কোচ জর্জে জেসুস। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে না গিয়ে হোটেলে ফিরে যান পর্তুগিজ এই তারকা।

 

এতে আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের জল্পনা নতুন করে সামনে এসেছে। এদিকে কোচ জর্জে জেসুস স্পষ্ট করেছেন, দল পরিচালনা ও খেলোয়াড়দের মাঠে নামানোর সিদ্ধান্ত একান্তই কোচের।

 

পরিস্থিতি নিয়ে রোনালদো ও জেসুসের সঙ্গে জরুরি বৈঠকে বসতে সুইডেনে যাওয়ার কথা রয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার।

Side banner