ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১, ২০২৬, ০১:২২ পিএম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির মুকুটে যোগ হচ্ছে আরও এক অনন্য সম্মান। তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করতে যাচ্ছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়।

 

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান হিসেবে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার ও অবদানের জন্য। ফুটবল মাঠে তার অসাধারণ সাফল্য তাকে বিশ্বজুড়ে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দেশকেও এনে দিয়েছেন একাধিক ঐতিহাসিক সাফল্য।

 

আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই সম্মান গ্রহণ করবেন মেসি। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল তার অধিনায়কত্বেই। আর এই সম্মাননার সময়টাও বিশেষ– আর্জেন্টিনার হয়ে তার বিদায়ী ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগে।

 

 

Side banner