হবিগঞ্জে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমির সীমানা ও আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার কুর্শা খাগাউড়া সংলগ্ন চালবন হাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া