নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি, যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলে আসছিলেন।
রেওয়াজ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নতুন সরকারের শপথ হবে।
সোমবার নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর মধ্য দিয়ে প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ এই পদে এক দিনের মাথায় আবারও পরিবর্তন এল।
নির্বাচনের দুই দিনের মাথায় শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার।
সেদিন এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পাওয়া শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ ‘তার আবেদনের প্রেক্ষিতে’ বাতিল করা হল।
ওইদিনই আরেক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এক দিন পরই সেখানে নাসিমুল গনিকে আনা হল।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার পর সিরাজ উদ্দিন স্যার মন্ত্রণালয়ে আসেননি, যদিও স্যারের এই পদটি অতিরিক্ত দায়িত্ব ছিল। তবে মঙ্গলবার শপথের জন্য তো স্যারের অনেক কাজ ছিল, উনি না আসায় হয়ত নাসিমুল গনি স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অবসর থেকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনিকে।
প্রথমে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেলেও পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তাকে স্বরাষ্ট্র সচিব করা হয়।
অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি এক সময় ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

-20260213114523.jpg)












-20260125050728.jpg)




-20260121194743.jpg)
আপনার মতামত লিখুন :