ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৬:০১ পিএম অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে

অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। 

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

 

 

আসিফ নজরুল বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট  গুরুতর ফৌজদারি অপরাধ। কিন্তু এগুলো শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জের মতো কিছু।

 

 

 

তিনি বলেন, সরকারকে অবশ্যই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে। শুধু মাঠের ফুট সোলজারদের না, নেপথ্যে যারা আছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

 

 

তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে। কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত, গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না। এসব গুরুতর অপরাধ সরকারের জন্য স্পষ্ট ওয়েক-আপ কল। 

 

 

 

 

Side banner