ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৬, মামলা ৪০

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০১:৩২ পিএম ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৬, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

 

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৯৯ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

 

 

অভিযানে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, ২টি সুইট গিয়ার, ১টি ব্যানার, ৬টি মুখোশ, ১১টি মোবাইল ফোন, ৫ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

 

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

 

 

 

এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

Side banner