ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জনগণের প্রতি মমতা থাকলে লংমার্চে জ্বালানি তেল

অপচয় করত না বিরোধী দল: রুহুল কবির রিজভী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৭:৫৭ পিএম অপচয় করত না বিরোধী দল: রুহুল কবির রিজভী

দেশের মানুষের প্রতি সামান্যতম মমতা থাকলে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, সুযোগ পেলেই রাজধানীর বিভিন্ন স্থানে এখনো মাথাচাড়া দিয়ে সহিংসতা চালানোর অপচেষ্টা করছে ফ্যাসিস্টরা। বিরোধী ১১ দলকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কাদের আমন্ত্রণ জানাচ্ছেন। শেখ হাসিনা যদি ফিরে আসে, তবে কি আপনারা রেহাই পাবেন। 

 

আওয়ামী লীগের ফ্যাসিবাদী মানসিকতা দেশের বর্তমান বিরোধী দলগুলোর একাংশের মধ্যেও বিদ্যমান রয়েছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন তরুণ নেতা বলছেন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে তিনি ক্ষমতা ছাড়বেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিলেও আজ কিছু তরুণ নেতার কণ্ঠে সেই পুরোনো ফ্যাসিবাদী আওয়াজই স্পষ্ট শোনা যাচ্ছে।

 

 

 

কেবল সমালোচনার জন্য সমালোচনা না করে জনভোগান্তি লাঘবে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে রিজভী আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজি নিরসনে ফাঁকা স্লোগান না দিয়ে বিরোধী দলগুলোর উচিত সরকারের সামনে বাস্তবসম্মত ও কার্যকর বিকল্প প্রস্তাব তুলে ধরা।

 

 

 

Side banner