ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন

দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৫:৩৩ পিএম দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ব্যাঙের ছাতার মত ক্লিনিক গজিয়ে উঠছে, দুর্নীতির মাধ্যমে এগুলো করা হয়েছে। সরকারি হাসপাতালের সামনে আরো কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। আর যেসব ক্লিনিক আছে দুর্নীতি চলছে সেগুলোর বিষয়ে উপজেলা উপজেলায় ব্যবস্থা নেওয়া হবে— এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে জেলা বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

 

ফ্যাসিস্টদের একটি পক্ষ দেশে অস্থিতিশীলতা তৈরি বাংলাদেশের প্রভাব প্রতিবেশি দেশের হাতে তোলে ধরার চেষ্টার অভিযোগ করে মন্ত্রী বলেন, '১৭ বছর একজন ফ্যাসিস্ট দেশ শাসন করেছে, ফ্যাসিস্টদের একটি পক্ষ বাংলাদেশের প্রভাব প্রতিবেশি দেশের হাতে তোলে দিতে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, গণতান্ত্রিক অধিকার বিঘ্ন করা চেষ্টা করছে । তারা আমাদের শত্রু, কঠোর হস্তে তাদের দমন করা হবে।'

 

মতবিনিময়ে জেলার আইনশৃঙ্খলা, উন্নযন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

 

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল কালাম আজাদসহ অন্যান্যরা।

 

 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর