কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার উদ্যোগ এগিয়ে নিলে ইউরোপের বিরুদ্ধে কঠোর বাণিজ্য পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইইউ যদি কানাডাকে সহযোগী সদস্য করার বিষয়টি এগিয়ে নেয় এবং সেটিকে যুক্তরাষ্ট্রের প্রতি ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে মনে হয়, তাহলে ইউরোপের ওপর ‘অনেক বড় শুল্ক’ আরোপ করা হতে পারে। এমনকি ইউরোপের সঙ্গে কিছু ক্ষেত্রে বাণিজ্য বন্ধেরও হুমকি দেন তিনি।
ট্রাম্প বলেন, তারা যদি খারাপ উদ্দেশ্যে এমন কিছু করে, তাহলে আমরা ইউরোপের ওপর খুব কঠোর শুল্ক আরোপ করব। তবে এটি যদি ভালো উদ্দেশ্যে হয়, তাহলে বিষয়টি ভিন্ন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। বাণিজ্য বিরোধের কারণে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন ধরনের ঘনিষ্ঠ জোট গড়ার আগ্রহের কথা জানিয়েছেন।
গত সপ্তাহে কার্নি ব্রাসেলসের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের কথা বলেন। এর পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ইইউর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কানাডার জন্য ‘দরজা খোলার’ উদ্যোগের কথা জানান। এতে প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার মতো খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির।



































-20260913062356.jpg)




আপনার মতামত লিখুন :