ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি

নাগরিকের সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৫৭ পিএম নাগরিকের সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি এবং অর্থের বিনিময়ে সাবেক সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের তথ্য পাচারের গুরুতর অভিযোগে ইসরায়েলে ফেঁসে গেছেন আলেকজান্ডার গ্রানোভস্কি নামের এক ব্যক্তি।

 

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া এই ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) গঠন করা হয়েছে। 

 

 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গ্রানোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত এক ইরানি অপারেটিভের সাথে যোগাযোগ রক্ষা করতেন। ইসরায়েলের রাষ্ট্রীয় ও সামরিক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচারের বিনিময়ে তিনি ওই ইরানি হ্যান্ডলারের কাছ থেকে হাজার হাজার মার্কিন ডলার পারিশ্রমিক হিসেবে গ্রহণ করেন।

 

 

 

তদন্তকারীদের দাবি, গ্রানোভস্কি ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির শীর্ষ নেতা বেনি গ্যান্টজের বাসভবনের চারপাশের স্পর্শকাতর ছবি তুলে ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছিলেন।

 

 

গুপ্তচরবৃত্তির পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করতে নাশকতা সৃষ্টির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, তিনি অন্তত নয়টি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন, বিভিন্ন স্থাপনার দেয়ালে বিতর্কিত গ্রাফিতি এঁকেছেন এবং সহিংস কর্মকাণ্ড পরিচালনার জন্য স্থানীয় দাগী অপরাধীদের ভাড়া ও দলভুক্ত করার চেষ্টা চালিয়েছিলেন।

 

 

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর