ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অস্ত্র হস্তান্তরে রাজি হওয়ার দাবি নাকচ

ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০১:০৮ পিএম ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা সরকারের কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।

 

ইরাকি আইনপ্রণেতা আলি ইনহাইর আল-সারাইয়ের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে গোষ্ঠীটির জিহাদ কাউন্সিল জানিয়েছে, অস্ত্র জমা দেওয়ার বিষয়ে যে দাবি করা হয়েছে তা 'সম্পূর্ণ অসত্য'।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, আল-সারাই সংগঠনটির প্রতিনিধিত্ব করেন 'না' এবং তাদের পক্ষে কোনো বক্তব্য বা অবস্থান জানানোর এখতিয়ারও তার নেই।

 

এর আগে, কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা ‘অস্ত্র নিয়ন্ত্রণের’ বিষয়ে কয়েকটি শর্ত জানিয়েছিল। এসব শর্তের মধ্যে রয়েছে: ইরাক থেকে যুক্তরাষ্ট্র-তুরস্কের সেনা পুরোপুরি প্রত্যাহার, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, সীমান্ত ও আকাশসীমার নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে থাকা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

 

 

 

কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা ইরাকের একটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী, যা দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি হিসেবে পরিচিত।

 

 

২০২৫ সালের সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্র কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদাকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগ সংগঠনটিকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও তালিকাভুক্ত করেছে।

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর