ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ ও জেলা ছাত্রদলের নির্দেশনায় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, ঝোপঝাড় ও বর্জ্য পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সচেতনতামূলক কার্যক্রম চালান এবং ডেঙ্গু প্রতিরোধে সর্বদা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
অভিযানকালে কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।



































আপনার মতামত লিখুন :