ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সপ্তম দিনের অবরোধে সাজেক, ক্ষতির মুখে পর্যটন ব্যবসা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২৮, ২০২৬, ১২:৫৬ পিএম সপ্তম দিনের অবরোধে সাজেক, ক্ষতির মুখে পর্যটন ব্যবসা

সাজেকে টানা সপ্তম দিনের মতো আজ বুধবারও (২৮ অক্টোবর) সড়ক অবরোধ কর্মসূচি চলছে। পাঁচ দফা দাবি আদায়ে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচিতে ব্যাহত হচ্ছে যান চলাচল।

 

এতে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। দুর্গম এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে ভোগান্তি হচ্ছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল বাড়িয়েছে। অন্যদিকে, গত সোমবার প্রশাসন ও আন্দোলকারীদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হয়েছে।

 

তবে সাজেক থেকে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দিষ্ট সময়সীমা নিয়ে মতপার্থক্য থাকায় বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়। এ বিষয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর থেকে চলছে অবরোধ কর্মসূচি।

Side banner