চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্টদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিলো ইতালির কোমো। ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্টে জয়ের নায়ক আর্জেন্টাইন প্লেমেকার নিকো পাজ।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত গোলে ইউনাইটেডের জাল কাঁপান আর্জেন্টাইন তরুণ নিকো পাজ। দ্বিতীয়ার্ধে দুভিকাসের গোলে ব্যবধান বাড়ে। এরপর নিজের দ্বিতীয় গোল করে ইউনাইটেডের কফিনে আরেক পেরেক ঠোকেন ২২ বছর বয়সী নিকো পাজ।
ম্যাচের ৭৬ মিনিটে রামোনের হেডে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। যোগ করা সময়ে একটি গোল শোধ করলেও বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে এসে এটি কোমোর টানা দ্বিতীয় জয়। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকলো মাইকেল ক্যারিকের দল।


-20261022053124.jpg)














-6ad6369fd5615-20261019154731.jpg)










-20261015054615.jpg)









-6ad6369fd5615-20261019154731.jpg)

আপনার মতামত লিখুন :