ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মঞ্চে উঠতেই বিক্ষোভের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৪২ পিএম মঞ্চে উঠতেই বিক্ষোভের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

তেল আবিবে প্রতিরক্ষামন্ত্রী বেন গাভিরের একটি জনসমাবেশে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। 

 

রোববার (১৮ অক্টোবর) তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ওই জনসমাবেশের স্থানে জড়ো হয় বিক্ষোভকারীরা। খবর আলজাজিরার।

 

এ সময় বেন গাভিরের উপস্থিতিতে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। প্রতিরক্ষামন্ত্রী মঞ্চে উঠার সাথে সাথে স্লোগান দিতে শুরু করে তারা। তাদের সরিয়ে দিতে চাইলে নিরাপত্তাকর্মীদের সাথে ব্যাপক হাতাহাতিতেও জড়ায় আন্দোলনকারীরা।

 

‘এখানে কোনো ফ্যাসিজম চলবে না’– এমন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়তে শুরু করলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বেন গাভির।

 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Side banner