ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
গাজীপুরে বেতনের দাবিতে

মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেডে সরল শ্রমিকরা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১৫, ২০২৬, ১১:৪৬ এএম মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেডে সরল শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় একঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

 

মূলত, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে তালবাহানা করতে থাকে। এদিকে আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের মালিক পক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর