ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ১০, ২০২৬, ০৫:১৭ পিএম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।

 

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে সন্দেহজনক হামের রোগী ৯৫৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগী ১৩১ জন। এছাড়া, মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

 

এদিকে, গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছেন ১ হাজার ৫১ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন। এছাড়া, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৯৪৫জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

Side banner