ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজে অনিয়মের অভিযোগ; দুদকের অভিযান

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ২২, ২০২৬, ০৭:৪৯ পিএম ফরিদপুর মেডিকেল কলেজে অনিয়মের অভিযোগ; দুদকের অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) দুপুর থেকে দুদকের জেলা সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে ৫ সদস্যের দল এ অভিযানে অংশ নেন।

 

এসময় হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযানে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। যার মধ্যে রয়েছে সরকার নির্ধারিত টিকিটের মূল্যে দ্বিগুন, রোগীদের মধ্যে সরবরাহকৃত নিম্নমানের খাবার ও উপকরণের পরিমান কম, চিকিৎসক অনুপস্থিত, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। 

 

দুদক জানায়, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত চলবে এ অভিযান বলেও জানায় তারা। 

Side banner