ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পাঁচদিন পরও এখনও জলাবদ্ধ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বহু অঞ্চল। এর মাঝেই চলছে উদ্ধার অভিযান।
কিছু কিছু স্থানে ফ্যান বোট ও বিশেষ সামরিক যান ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে বন্যাদুর্গতদের। অভিযানে অংশ নিয়েছে ন্যাশনাল গার্ড সেনারা। আটকে পড়াদের সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ স্থানে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রয়টার্সকে জানান, এ পর্যন্ত প্রায় ৪৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জনপদগুলোতে ন্যাশনাল গার্ড, স্টেট গার্ড এবং ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের সদস্য উপস্থিতি বাড়ানো হচ্ছে। পাশাপাশি, আরও দুটি নতুন উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
গত কয়েক দিনে দক্ষিণ ফ্লোরিডার একাধিক স্থানে রেকর্ড করা হয়েছে ৭১ সেন্টিমিটার বৃষ্টিপাত। আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে জরুরি অবস্থার সময়সীমা।
মার্কিন আবহাওয়া বিভাগের সতর্কতা– উপকূলীয় অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সপ্তাহজুড়ে ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরের এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া, বন্যা দেখা দিতে পারে।



















-20261116122139.jpg)









-20261116122139.jpg)






আপনার মতামত লিখুন :