ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক নভেম্বর ১৬, ২০২৬, ০৬:১২ পিএম ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।

 

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয় এ তথ্য।

 

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, ময়মনসিংহ বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ১৪৫ জন, সিলেট বিভাগের ১১ জন এবং রংপুর বিভাগের ৭১ জন রোগী রয়েছেন।

 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ১০৭ জনে।

Side banner