বিদ্যুতের ভৌতিক বিল যাতে না হয়, সেজন্য প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করেছে সরকার। ভৌতিক বিল দেওয়ার ঘটনা কোথাও ঘটে থাকলে সরকার ব্যবস্থা নেবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।
এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। মধ্যাপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রচুর দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে বিদ্যুতকেন্দ্রগুলো সচল রাখার জন্য।
তেল ও গ্যাসের দাম বাজার দরের সাথে সমন্বয় করে বৃদ্ধি হয় উল্লেখ করে তিনি জানান, গত ৮ মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।
এদিকে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদকে জানান, প্রধানমন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করে চলা ১৩৭টি ভুয়া ফেসবুক একাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্ণিত করেছে বাংলা ফ্যাক্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও চরিত্রহনন রোধে 'বাংলা ফ্যাক্ট' সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।






-20261110064156.jpg)














-20261110064156.jpg)
















আপনার মতামত লিখুন :