সরকার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায়। তবে তিনি যেহেতু নিজেই ফিরতে চাইছেন, সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যার্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না; এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভয় তৈরি হচ্ছে। আর এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় আসলে এসব ঘটনা কমে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই পরিস্থিতে কেউ দলীয় কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।



-20261110064156.jpg)


















-20261110064156.jpg)

















আপনার মতামত লিখুন :