ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লীর ৩০ ঝুপড়িঘর

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক নভেম্বর ১৬, ২০২৬, ০৬:১৭ পিএম চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লীর ৩০ ঝুপড়িঘর

চট্টগ্রামে কাট্টলী রাসমণি ঘাট এলাকায় আগুনে পুড়েছে জেলেপল্লীর ৩০টি ঝুপড়িঘর। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগেই আগুনে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Side banner